শিক্ষক নিয়োগ
১ অক্টোবরের মধ্যে প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জনের নিয়োগ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত ৮১৭ জন আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যাদের নিয়োগ এখনো হয়নি, তাদের বিষয়েও কাজ করা হবে।
বিশ্বমানের উচ্চশিক্ষার স্বপ্ননতুন ক্যাম্পাস নয়, প্রয়োজন উচ্চমানের শিক্ষক ও গবেষণা
সরকার বগুড়ায় আন্তর্জাতিক মানের একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা ঘোষণা
করেছে। বলা হয়েছে, সেখানে নার্সিং, মেডিকেল সায়েন্স, উদ্ভাবন, সৃজনশীলতা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর
বিভিন্ন বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও ভবিষ্যতমুখী করে
তোলার লক্ষ্যে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং উচ্চাভিলাষী। বিশেষত শ্রমবাজারের দ্রুত
পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার, স্বাস্থ্যপ্রযুক্তির অগ্রগতি এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির
ক্রমবর্ধমান গুরুত্বের প্রেক্ষাপটে নতুন প্রজন্মকে উপযোগী দক্ষতায় গড়ে তোলার চিন্তা অবশ্যই
সময়োপযোগী।
শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি: মাগুরার চার শিক্ষকের এমপিও বিতর্ক
মাগুরা সদর উপজেলার মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত চারজন শিক্ষককে এমপিওভুক্ত করা হয়েছে। এসব শিক্ষক হলো—সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) রেক্সোনা আক্তার রিয়া, ক্রীড়া শিক্ষক ফিরোজ মাহমুদ, সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) এবং সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) রাজিবুল ইসলাম।
শিক্ষক নিয়োগে এনটিআরসিএর নতুন পদ্ধতি: বাতিল হচ্ছে নিবন্ধন পরীক্ষা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আসছে কার্যকর পরিবর্তন: নিবন্ধন পরীক্ষা আর থাকছে না। শিক্ষক নিয়োগ বিধি সংশোধনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।